
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় শরিফুল হ্যান্ডকাফ খুলে কনস্টেবল শহিদুলকে আঘাত করে পালিয়ে যান।
হাজতখানার ইনচার্জ এসআই রিপন বলেন, শরিফুল ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে খুলে ফেলেন। এরপর সুযোগ বুঝে পুলিশ সদস্যকে আঘাত করে দৌড়ে পালিয়ে যান।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাইন উদ্দিন জানান, আসামিকে ধরতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে।
পুলিশ জানিয়েছে, শরিফুলের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.