Bangla
7 months ago

ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, সানসিল্কের আমন্ত্রণে গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন হানিয়া আমির। এক ভিডিও বার্তায় তিনি জানান, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে একটি ছোট্ট সারপ্রাইজ।”

পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হানিয়া আমির। তিনি ধারাবাহিক নাটকের প্রতি পর্বে প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক নিতেন। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে বর্তমানে চার লাখ রুপিতে পৌঁছেছে। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সী এই তারকার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।

শেয়ার করুন