
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

অর্থ মন্ত্রণালয় ২২ মে একটি পরিপত্র জারি করে জানিয়েছে, সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে শ্রমিকরা সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত দৈনিক মজুরি পাবেন, যা আগে ছিল ৫৭৫-৬০০ টাকার মধ্যে।
নতুন হারে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দৈনিক মজুরি ৮০০ টাকা (আগে ছিল ৫৭৫–৬০০ টাকা), বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন দৈনিক মজুরি ৭৫০ টাকা (আগে ৫৫০–৬০০ টাকা), জেলা ও উপজেলা পর্যায়ে দৈনিক মজুরি ৭০০ টাকা (আগে ৫০০–৫৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে:
১। শ্রমিক নিয়োগ, মজুরি এবং কাজের পরিবেশ ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী হতে হবে।
২। শ্রমিক সংখ্যা অনুমোদিত হতে হবে।
৩। খরচ নিজস্ব বাজেট বরাদ্দ থেকেই চালাতে হবে।
৪। এই মজুরিতে মাসিক ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া যাবে না।
৫। অনিয়ম হলে দায়ী থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.