Bangla
10 months ago

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর।

দর্শনা হল্ট রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ রেল ভবনের নির্দেশনা অনুযায়ী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রেলবন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংকও ছুটিতে থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না। ফলে এই সময়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হবে না।

তবে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ রমজান আলী জানিয়েছেন, আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ-ভারতের যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

এছাড়া দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী জানিয়েছেন, ছুটির এই সময় তাদের সব অফিস ও কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ার করুন