Bangla
10 months ago

ঈদে ট্রেনে ফিরতি যাত্রা: ১১ জুনের টিকিট মিলবে রোববার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আয়োজন করেছে। ইতোমধ্যে ঈদযাত্রার টিকিট বিক্রি শেষ হয়েছে, এখন শুরু হয়েছে ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

যেসব যাত্রী আগামী ১১ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য রোববার টিকিট বিক্রি শুরু হবে। রোববার (১ জুন) সকাল ৮টায় অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হবে।

ফিরতি যাত্রার জন্য ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন থেকে সংগ্রহ করা যাবে।

যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। সব টিকিটই শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। 

শেয়ার করুন