
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।"
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এই বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
মাহিন সরকার ডাকসু নির্বাচনে "ডিইউ ফার্স্ট" নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন। তিনি সোমবার দুপুরে এই ঘোষণা দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.