Bangla
9 months ago
ফেনসিডিল আসে ভারত থেকে, ইয়াবা মিয়ানমার থেকে: জাহাঙ্গীর আলম চৌধুরী

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল উৎপাদন করে।
আজ বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠানে চেক বিতরণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে দুটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ও মাদক, যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মাদক নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের দিক থেকে ফেনসিডিল এবং মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, “ভারত মূলত ফেনসিডিল তৈরি করে বাংলাদেশে পাচারের জন্যই। আর ইয়াবার সবচেয়ে বড় প্রবেশপথ হলো মিয়ানমার সীমান্ত।”

For all latest news, follow The Financial Express Google News channel.