ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবিতে 'কমপ্লিট শাটডাউন'

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ছয় দফা দাবিতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে 'কমপ্লিট শাটডাউন' পালন করছেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।
গতকাল সোমবার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল ১১.৩০ থেকেই ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে তারা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ও প্রতিষ্ঠানটির কার্যক্রম অচল করে দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই শাটডাউন অব্যাহত রাখবেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.