Bangla
a year ago

ফরিদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটায় ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

ছাত্র শিবিরের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মো. ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ভাঙ্গা রাস্তার মোড় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ফরিদপুর পৌর শাখার সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক তাসনিম আলম, রাজেন্দ্র কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার সভাপতি ফাহিম বিশ্বাস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইয়াসিন কলেজ শাখার সভাপতি সোহানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে  ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা সভাপতি ওবায়দুল্লাহ ও পৌর সভাপতি আকমল হোসেন বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা জানান, সর্বশেষ ২০০৯ সালে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। 

শেয়ার করুন