
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড় দেওয়ার তিন দিন পর কাউসার ভূঁইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কাউসার ভূঁইয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু ভূঁইয়ার ছোট ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ জুন দুপুরে ধানক্ষেতে গরু তাড়াতে গিয়ে সাপে কামড়ায় কাউসারকে। বাড়িতে ফিরে তিনি জানান, তাকে 'বল ছাপা' রঙের সাপে কামড়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের সাপকে রাসেলস ভাইপার বলা হয়।
সেদিন বিকেলেই পরিবারের সদস্যরা প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.