Bangla
10 months ago

ফুটবল-জ্বরে কাঁপছে ঢাকা, সমর্থকদের নেতৃত্বে 'বাংলাদেশ ফুটবল আল্ট্রাস'

ছবি: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস/মিজানুর রহমান।
ছবি: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস/মিজানুর রহমান।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ফুটবল-জ্বরে কাঁপছে ঢাকা। সারাদেশ থেকে ভক্ত-সমর্থকরা এসে হাজির হয়েছে রাজধানীতে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামে শতাধিক ভক্ত-সমর্থকের দল এর নেতৃত্ব দিচ্ছে। 

আজ খেলার আগে বিকাল সাড়ে চারটা নাগাদ দলটি জড়ো হয় রাজধানীর পল্টন মোড়ে। এসময় বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে-নাচে বাংলাদেশ ফুটবলের প্রতি তাদের সমর্থন জানান দেয়। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই দলের সদস্যদের চাওয়া কেবল বাংলাদেশ ফুটবলের উন্নতি। ফরিদপুর থেকে আসা শামীম নামের এক তরুণ ভক্ত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, "দেশের টানে হামজারা ফিরে এসেছে। এখন আমাদের দায়িত্ব তাদের সাপোর্ট দেয়া।" 

উল্লেখ্য, আজ ১০ জুন, সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। 

mizanur2351@gmail.com 

শেয়ার করুন