
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কুপতলা রেলওয়ে স্টেশনের পাশে ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা এলাকার মফিজল হকের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে অটোরিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছিলে রেলগেটের পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন।
এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় রাজু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

For all latest news, follow The Financial Express Google News channel.