
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনার বিস্তারিত ও মামলার অগ্রগতি সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.