
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রোববার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.