হরমুজ প্রণালী বন্ধ হলে এলএনজির দামে বাড়তি চাপ পড়তে পারে: পেট্রোবাংলা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বর্তমানে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর মূল্য স্থিতিশীল থাকলেও, আগামী জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধ হলে এর প্রভাব গ্যাসের দামে পড়তে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
আজ সোমবার (২৩ জুন) সময় সংবাদের সঙ্গে আলাপকালে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, জুলাই পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজির কার্গো কেনা রয়েছে, তাই আপাতত মূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং সে কারণে বিশ্ববাজারে দাম বেড়ে যায়, তাহলে নতুন করে গ্যাস আমদানির ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে, যার ফলে দেশে গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল দীর্ঘমেয়াদি আমদানির ক্ষেত্রে পরিবহন ব্যয় বাড়লে তা সমন্বয় করতে স্পট মার্কেট থেকে কম সংখ্যক কার্গো কেনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ দুপুরে পেট্রোবাংলা কাতারের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.