
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানার গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এবং সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার, তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তার গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।
এর আগে, ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.