ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি যৌথ ভাবে প্রথম স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, খবর প্রেসবিজ্ঞপ্তি। ।
রূপালী ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম মাননীয় অর্থ উপদেষ্টার নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এছাড়াও চীফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর সমূহের প্রধানগণসহ ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.