
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঠিক সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশানের কার্যালয়ে পৌঁছান এবং সেখানে আমির খসরুর সঙ্গে আলোচনায় অংশ নেন।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.