
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘ এক ঘণ্টার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দর ত্যাগ করেছেন।
রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি-৩৩৯ যোগে তিনি ঢাকায় পৌঁছান। রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক রাষ্ট্রপতি। এরপর প্রায় এক ঘণ্টা পর, রাত পৌনে ৩টার দিকে তার ইমিগ্রেশন কার্যক্রম শেষ হয়। রাত ৩টার সময় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল হামিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বিমানবন্দর ছেড়ে গেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, দেশে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.