
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। দেশটির দাবি, এদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ রয়েছে।
শনিবার (২১ জুন) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা শত্রুর পক্ষে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছিল।
ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গোয়েন্দা ও সাইবার যুদ্ধের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে, এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা শুরু করে।
ইসরায়েলের তথ্যমতে, ইরানি হামলায় ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম দাবি করেছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.