Bangla
a year ago

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স পাস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম মহোদয়ের হাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২২ এর ফলাফল হস্তান্তর করেন। পরীক্ষায় পাসের হার যথাক্রমে  ১ম বর্ষ-৮৮.৩৯%, ২য় বর্ষ-৯২.৩৪%, ৩য় বর্ষ-৯১.৮৪% ও ৪র্থ বর্ষ-৯৭.৮৭%।

তিনি পরীক্ষা দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করায় ধনবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ০১-০৭-২০২৪ খ্রি. তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ০১-১০-২০২৪ খ্রি. তারিখে শেষ হয়েছে এবং মৌখিক পরীক্ষা গত ০২-১০-২০২৪ থেকে ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে শেষ হয়েছে। দেশব্যাপী ৮১ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। যেসকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের সংশোধিত ফলাফল ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রকাশ করা হবে।

পরীক্ষার ফলাফল হস্তান্তর সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছা, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন