
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করা হয়েছে।
হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিল করা এ আবেদনে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন এবং রায়ে পর্যবেক্ষণও যুক্ত করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.