Bangla
8 months ago

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৭ জুন) রাত পৌনে ১১টার দিকে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের চেষ্টা চালানো হচ্ছে। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।

হামলার পর বাণিজ্যিক রাজধানী তেলআবিব, আশপাশের এলাকা এবং নেতানিয়াতে সতর্কতা সাইরেন বাজানো হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, নতুন হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরান স্বল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানায় আইডিএফ।

শেয়ার করুন