
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে দায়িত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ওই হামলায় আইআরজিসির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণে আনতে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে পরিবর্তন এনেছে তেহরান।
মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর আগে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ধারণা করা হচ্ছে, বর্তমানে সৃষ্ট সংকট সামাল দিতে অভিজ্ঞ এই সেনা কর্মকর্তাকেই সামনে আনছে ইরানি প্রশাসন।

For all latest news, follow The Financial Express Google News channel.