
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইসরায়েল গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে, যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রসের কর্মী, একজন সাংবাদিক এবং বেশ কয়েকজন শিশু।
এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ১১ বছর বয়সী গাজার অন্যতম কনিষ্ঠ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও।
আল জাজিরার খবরে আরও জানানো হয়, ইসরায়েলি বাহিনী গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ওই স্কুলে বোমা বর্ষণের ফলে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন, যারা সেখানে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, স্পেনের মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে স্পেন আহ্বান জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলা।
পৃথক আরেক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ১২ জনের বেশি শিশু নিহত হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, গাজায় এখন ৭০ হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তারা মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.