Bangla
a year ago

জামায়াত ও বিএনপি মিলে একসাথে দেশ সাজাবো: মির্জা আব্বাস

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে দেশ সাজাতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা না থাকায় দেশে শান্তি বিরাজ করছে। সেজন্য  আওয়ামী বিহীন একটি বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। 

তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছেন। ওই দোসরদের রেখে দেশ এগুতে পারে না। ওরা ষড়যন্ত্র করছে৷ তবে জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না।

বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য যোগ করেন ‘দেশের স্বার্থে দুই দলকে একসঙ্গে কাজ করতে হবে। জামায়াত ও বিএনপি মিলে একসঙ্গে দেশ সাজাবো।' 

শেয়ার করুন