
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলসংক্রান্ত আপিলের রায়ের জন্য আগামীকাল রবিবার (১ জুন) দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় মামলাটি এক নম্বর ক্রমিকে রায় ঘোষণার জন্য রাখা হয়েছে।
এর আগে, ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করেছিল।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.