Bangla
7 months ago

জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।

বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বইমেলার সময় নির্ধারণ বিষয়ে প্রকাশক সমিতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সমিতি কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করে এবং রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।

বিবেচনার পর সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজন করা হবে, যা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বাস্তবসম্মত সময় বলে মনে করেছে বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি উভয় পক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পরই বইমেলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এ ছাড়া বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। 

শেয়ার করুন