
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জেলার কাউনিয়া উপজেলায় চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছেন। সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে
নিহত মাসুদার উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর ভাই মামুনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বসতভিটার ৮ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে মাসুদার রহমান বাধা দেন। এসময় আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদারের ঘাড়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা মাসুদারকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.