
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আর্থিক স্বাক্ষরতা দিবস (Financial Literacy Day) উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির উদ্যোগে এক বর্ণাঢ্য র ্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ মার্চ) এই র ্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্ত্বর প্রদক্ষিণ করে, খবর প্রেসবিজ্ঞপ্তি।
জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের নেতৃত্বে উক্ত র্যা লিতে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ ফয়েজ আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী-কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.