Bangla
10 months ago

জুলাই আহতদের তালিকাভুক্তিতে শেষ সুযোগ, সময়সীমা ২ জুন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত অনেক ব্যক্তি এখনো সরকার স্বীকৃত তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের জন্য চূড়ান্তবারের মতো তালিকাভুক্তির সুযোগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৮ মে জারিকৃত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের এমআইএস তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ২ জুনের মধ্যে নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনকারীকে সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট চার সেট করে প্রস্তুত করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি, চিকিৎসা নেওয়া হাসপাতালের ছাড়পত্র (ডাক্তারের সই ও সিলসহ), এবং আহত স্থানের ছবি বা একটি পাসপোর্ট সাইজের ছবি। তিন সেট জমা দিতে হবে সিভিল সার্জনের কার্যালয়ে এবং একটি যাচাই সাপেক্ষে জুলাই ফাউন্ডেশনে নির্ধারিত ফর্মসহ জমা দিতে হবে।

শেয়ার করুন