
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ভোক্তাদের জন্য আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। জুলাই মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৩৯ টাকা হ্রাস করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা।
আজ বুধবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে। এই মূল্য এদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, এর আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, যা ৩৯ টাকা কমিয়ে জুলাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে এবার অটোগ্যাসের দামও হ্রাস করা হয়েছে। জুলাই মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূসকসহ দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা।
এর আগে গত ২ জুন সর্বশেষ মূল্য সমন্বয় করেছিল বিইআরসি, তখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ সময় অটোগ্যাসের দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর নির্ধারিত প্রোপেন ও বিউটেনের জুলাই মাসের মূল্য অনুসারে (প্রোপেন প্রতি টন ৫৭৫ ডলার, বিউটেন প্রতি টন ৫৪৫ ডলার এবং ৩৫:৬৫ অনুপাতে গড় মূল্য ৫৫৫.৫০ ডলার) জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.