জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন তথ্যচিত্র: প্রেস সচিব

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে আয়োজিত সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬তম জুলাই কালচারাল ফেস্টিভ্যালে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক চমৎকার তথ্যচিত্র তৈরি করেছি। ১৯৭১ সাল নিয়ে তখন মাত্র এক-দুইটি তথ্যচিত্র ছিল—যেমন ‘স্টপ জেনোসাইড’। কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিনই নতুন নতুন ডকুমেন্টারি প্রকাশ পাচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে আন্দোলন হয়েছে, কীভাবে গণ-অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়ে, আমাদের শিক্ষার্থীরা কীভাবে ছাত্রলীগ ও ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করেছে—এসব নিয়েই তারা নিজেরাই নিয়মিতভাবে তথ্যচিত্র নির্মাণ করছে।”
শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের সাংস্কৃতিক আধিপত্যকে কীভাবে স্থায়ীভাবে মোকাবিলা করা যায়, সেদিকটাও আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে।”

For all latest news, follow The Financial Express Google News channel.