
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও যশোর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্কর (৮৪) ইন্তেকাল করেছেন।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৮ জুন) দুপুরে তিনি মারা যান।
তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতিও ছিলেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় যশোরের জহুরপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.