
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে।
স্থানীয় সময় রবিবার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। সেখানে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন হাছান মাহমুদ। যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে।
আরেক ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে। জানা গেছে, হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন। ছেলের সঙ্গে ঈদ করতে লন্ডনে এসেছেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.