
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ হচ্ছে আজ সোমবার (৫ আগস্ট)।
লং মার্চে অংশ নিয়ে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে।
এর আগে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৫ আগস্ট) নারী ও শ্রমিক সমাবেশ এবং মঙ্গলবার (৬ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার কথা ছিল শিক্ষার্থীদের। তবে রোববার অসহযোগ আন্দোলন চলাকালে সহিংসতার জেরে লং মার্চ কর্মসূচি একদিন এগিয়ে সোমবার আনা হয়।
রোববার (৪ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে এ পরিবর্তন ঘোষণা করেন।
এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোমবার সারাদেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে এবং বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শাহবাগে নারী সমাবেশ হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.