আদালতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন
মালয়েশিয়ায় যেতে না পারা ১৭,৭৭৭ শ্রমিকের দায় রিক্রুটিং এজেন্সির

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হাইকোর্টে জানিয়েছে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায়।
আজ রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে শাস্তির সুপারিশ করা হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি।
পরে আদালত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেওয়া এবং তাদের যাওয়ার বিষয়ে অগ্রগতি ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে।
এটি উল্লেখ্য যে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দেওয়া হয়। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় পৌনে পাঁচ লাখ কর্মী মালয়েশিয়ায় পাড়ি দেন। তবে টিকিট সংক্রান্ত সমস্যার কারণে প্রায় সাড়ে ১৭ হাজার শ্রমিক সেখানে যেতে পারেননি।

For all latest news, follow The Financial Express Google News channel.