
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাঁধুনী নিবেদিত এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘মাংসের সেরা রেসিপি’ অনলাইন কম্পিটিশন ২০২৪-এর সিজন ৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর উত্তরা লেডিস ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কালিনারি এক্সপার্ট নাজমা হুদা, ভাইস-প্রেসিডেন্ট ও রন্ধনবিশেষজ্ঞ কল্পনা রহমান এবং জেনারেল সেক্রেটারি দিলরুবা ফ্যান্সি।
কুরবানির ঈদের মাংস রান্নার রেসিপি নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। প্রাথমিক রাউন্ডের বিচারকাজও অনলাইনেই সম্পন্ন হয়। এই প্রতিযোগিতা ও বিচারকাজ সরাসরি দেখা গেছে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেইজে। দেশের নানা প্রান্তের অংশগ্রহণকারীদের পাঠানো মাংসের রেসিপির মধ্য থেকে বিচারকরা যাচাই-বাছাই করে ফাইনাল রাউন্ডের জন্য দশজনের রেসিপি নির্বাচন করেন। এই দশজনকে নিয়ে ঢাকায় সরাসরি ফাইনাল রাউন্ডে অনুষ্ঠিত হয় মাংস রান্নার আরও কঠিন চ্যালেঞ্জ। তাদের মধ্য থেকে বিচারকরা বেছে নেন সেরা তিন প্রতিযোগীকে। তারা হলেন নাকিবা শুহরাত, সাদিয়া শামরিন হৃদি ও মাকসুদা বেগম। তাদেরকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার টাকা দেওয়া হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.