Bangla
a year ago

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এই কম্পন অনুভূত হয়েছে।

ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। ওইদিন রাত ৮টা ২৮ মিনিটে এ ভূমিকম্প ঘটে, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে ২ জুন মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়, যা বাংলাদেশের রাঙামাটি জেলাতেও অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থল ৪৪২ কিমি দূরে ছিল। ২৮ এপ্রিল বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গেও ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪.৪।

২০ এপ্রিল চট্টগ্রামে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ১৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

শেয়ার করুন