Bangla
10 months ago

মগবাজারে ছিনতাই: ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩ জন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর মগবাজারে এক শিক্ষার্থীর কাছ থেকে চাপাতি দেখিয়ে মোবাইল, মানিব্যাগসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো সোহেল, জীবন ওরফে হৃদয়, ও শামীম। তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, টাকা, দুটি চাপাতি এবং ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করেছে।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের নামে আগেও একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন