
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দীর্ঘ ৪ যুগ পর বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে দিনভর বৃষ্টির মধ্যেও উৎসব মুখর পরিবেশে বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত।
শনিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো. খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।
অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. মনিরুল হক ফরাজী।
সভা শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিলে তৃণমূল কর্মী ভোটাররা তাদের ভোট দিয়ে সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়াকে ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডভোকেট আব্দুস ছালাম ২৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হক ২৩৭ পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দী জাকারিয়া মাহমুদ পেয়েছেন ১৭০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার আব্দুল আলিম ফরাজী ১৭০ ভোট পেয়ে পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল লতিফ খান ১২৯ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি ভোট বাতিল হয়।
নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া বিজয়ের পরে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিজয়ের কোন আনন্দ মিছিল নয়, যারা পরাজিত হয়েছেন তারাও দলের কর্মী। সকলকে নিয়েই দলের জন্য আগামি দিনে কাজ করতে চাই।
saifulpress24@yahoo.com

For all latest news, follow The Financial Express Google News channel.