
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নাটোরের বড়াইগ্রামে চালবাহী ট্রাকের সাথে নিত্য পণ্য সরবরাহকারী মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল মন্ডল (২৪)। সে ওই কাভার্ড ভ্যানের চালক ও বগুড়া আদমদিঘীর শিবপুর গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে।
এ সময় গুরুতর আহত হয় জালাল মোল্লা (৪৫)। সে নিত্য পণ্যবাহী একটি কোম্পানির ফিল্ড ম্যানেজার ও পাবনা সদরের গাছপাড়া এলাকার বাকা মোল্লার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, কুষ্টিয়া থেকে নাটোরগামী নিত্য পণ্যবাহী একটি কোম্পানির মিনি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও সহযোগী পলাতক। দুইটি যানই উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা চলমান রয়েছে।
amordcosta@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.