
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার আবেদন সংক্রান্ত আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (১৪ মে) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
শুনানিতে জামায়াতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং ব্যারিস্টার নাজিব মোমেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।
আদালতকক্ষে জামায়াত নেতাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

For all latest news, follow The Financial Express Google News channel.