Bangla
a year ago

নির্বাচনে যুক্ত হচ্ছে নতুন ৪৬ প্রতীক, তালিকায় নেই ‘শাপলা’

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করা হচ্ছে। বর্তমানে তালিকায় থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে এই নতুন প্রতীকগুলো যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫টি। ইতোমধ্যে এই তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

তবে জানা গেছে, এই প্রস্তাবিত তালিকায় আলোচিত ‘শাপলা’ প্রতীক রাখা হয়নি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথমে ১৫০টি প্রতীক চূড়ান্ত করা হলেও কমিশন তা থেকে কাটছাঁট করে ১১৫টি রাখার সিদ্ধান্ত নেয়। আইন মন্ত্রণালয় চাইলে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসিকে সুপারিশ করতে পারবে।

নতুন প্রতীক যুক্ত করার কারণ হিসেবে কর্মকর্তারা বলেন, দলের সংখ্যা বাড়ছে এবং ১৪৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতে প্রতীকের সংকট এড়াতেই এ পদক্ষেপ। 

১১৫টি প্রতীকের তালিকায় রয়েছে:
আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার। 

শেয়ার করুন