
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের এপ্রিলে নির্বাচনের সময়সূচি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার গোটা জাতিকে হতাশ করেছে।
আজ শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি বহুবার বলেছে — দ্রুত নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা ছিল ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু এপ্রিলে ভোটের তারিখ ঘোষণা করে শুধু বিএনপি নয়, পুরো জাতিকেই হতাশ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.