নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচন কমিশন যখনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, তখন সেই অনুযায়ী দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।
ভারত থেকে পুশব্যাক ইস্যুতে তিনি বলেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তবে তাকে যথাযথ প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠাতে হবে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়, তাহলে তাদের গ্রহণ করা হবে।
এ ছাড়া রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

For all latest news, follow The Financial Express Google News channel.