
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে ২০১৪, ২০১৮, ২০২৪ সালের টানা তিনবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। সেই সাথে বেসরকারি টেলিভিশন আরটিভি ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিরও চেয়ারম্যান তিনি। এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.