
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নোয়াখালীতে বজ্রসহ ভারী বর্ষনে আতঙ্কে পড়েছেন সাড়ে ১৩ লাখ পানিবন্দি মানুষ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় এ বর্ষণ শুরু হয়।
এসময় আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের ফলে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে জেলা প্রশাসন বলছে, নোয়াখালীতে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বন্যা পরিস্থিতি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। বর্তমানে ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের মোট সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ৪৮৩ আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয়ে আছেন প্রায় ৬০ হাজার মানুষ।
অন্যদিকে বন্যার পানি জলাবদ্ধতার সৃষ্টি করেছে আশপাশের বাসাবাড়ির আঙিনায়। মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছেন আর ভারী বর্ষণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বৃষ্টিপাত না হলে বন্যার পানি নেমে যাবে। খালগুলো দিয়ে পানি না নামার কারণে বর্তমানে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.