
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন ২০১৫ খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতা'র নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও “মায়া লাগে” প্রকাশিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "Shuvo Entertainment" নামে একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে।
গানটি লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার এম এ আলম শুভ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ।
৩০০ ফিটের বিভিন্ন মনোরম পরিবেশে গানটির ভিডিওধারণ করেছিলেন মনিরুল ইসলাম জিএসবিডি।
গানটিতে জুটি বেঁধেছেন এম এ আলম শুভ ও নির্জনা।
গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ বলেন, “খুব মিষ্টি একটি প্রেমের গান। পুষ্পিতার কণ্ঠে প্রাণ পেয়েছে গানটি। আশা করি আমাদের নতুন গান ও ভিডিওটি সবাই পছন্দ করবেন”।
গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা জানালেন, “শুভ ভাইয়ার কথা এবং ফরহাদ ভাইয়ার সুর ও সঙ্গীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।“
পুষ্পিতা’র গাওয়া “পিরিত ভীষণ জ্বালা বিয়াই” গানটি ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। বর্তমানে নিজের মৌলিক গান ও টিভি প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.