Bangla
2 years ago

ন্যাশনাল ব্যাংক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যকার আন্তঃবভিাগ ক্রিকেট টুর্নামেন্ট গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জয়পুরহাট চিনিকল মাঠে অনুষ্ঠিত এই খেলাটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান।

ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই খেলার সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদসহ রাজশাহী আঞ্চলিক প্রধান মোঃ রাজুনুর রশিদ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার র্কমর্কতা-র্কমচারীগণ।

সৌর্হাদ্যর্পূণ পরিবেশে অনুষ্ঠিত ক্রিকেট আয়োজনটি উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ ও এলাকাবাসী।

শেয়ার করুন